তুমি কেন গালি দিলে ও আমার সঙ্গিনী
তুমি কেন গালি দিলে ও আমার সঙ্গিনী আমি যদি মুচি হই তুমি মুচারিনী সঙ্গিনী ও আমার সঙ্গিনী।
আমাকে যদি দাও গালি তুমিও যাবে না খালি খালি ঢিল মারলে,পাটকেল খেতে হয় মুখে পড়ে চুনকালি মানী লোকে মারে না মান মান মারে ভারিনী সঙ্গিনী ও আমার সঙ্গিনী।
আমি থাকি ওপরে তুমি থাকো নিচে আমার গায়ে থুথু দিলে তুমিও যাবে ভিজে দেশটা জুড়ে ছড়িয়ে যাবে তোমার কুকাহিনী সঙ্গিনী ও আমার সঙ্গিনী।
6 comments
ভাই সে গালি টা তো আর এমনি দেয়নি। এর ভেতর কিছু কারণ আছে। আপনাকে রাগিয়ে নিয়ে সে আবার আপনাকে ভুল ভাঙ্গাবে। আর এটা হলো ভালোবাসার প্রধান বৈশিষ্ট্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য।
দারুন লিখেছেন। আপনার কবিতা আমার অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
কবিতার কথা গুলো বেশ মজার ছিল এবং কবিতার লাইন গুলো ছিল অনেক সুন্দর ভাবে সাজানো।ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।