জিলাপি রেসিপি
উপকরণঃ ১) ময়দা - ১কাপ৷ ২) কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ৷ ৩) ইষ্ট- ৩ চিমটি৷ ৪) খাবারের রঙ- ২চিমটি৷ ৫) লবণ-১চিমটি৷ ৬) কুসুম গরম পানি- পরিমানমত ৭) চিনি- ১কাপ৷ ৮) পানি- পৌনে ১কাপ৷ ৯) এলাচ -২টি৷ ১০) তেল - পরিমানমত৷ পদ্ধতিঃ প্রথমে ১টি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, ইষ্ট, খাবারের রঙ, লবণ ভালো করে মিশিয়ে এর সাথে অল্প পরিমান কুসুম গরম পানি মেশাতে হবে, খুব ঘনও নয় আবার পাতলাও নয় এমন ব্যাটার তৈরি করে নিতে হবে৷ ব্যাটার তৈরি করার সময় অল্প অল্প করে পানি মেশাতে হবে যাতে আন্দাজ ঠিক থাকে৷ এরপর ব্যাটার আলাদা করে ঢেকে ১ঘন্টা রেখে দিতে হবে ৷এই সময় একটি প্যানে চিনি,পানি ও এলাচ খুলে জ্বাল দিতে হবে ৷ পানি ফুটে উঠার পর থেকে চার মিনিট জ্বাল দিয়ে চিনির সিরা তৈরি করতে হবে৷ এবার সসের বোতলে বা ছোট মুখের যেকোনো বোতলে ব্যাটার ভরে নিতে হবে ৷ যদি বোতল না থাকে তবে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ব্যাটার ভরে এর এক কোনে ছোট ফুটো করে নিতে হবে৷ এর ফলে জিলাপি বানাতে সুবিধা হবে৷ এরপর একটি প্যানে তেল ঢেলে দিয়ে তেল গরম করে নিতে হবে৷ তারপর গরম তেলে বোতল বা প্লাস্টিকের ব্যাগে রাখা ব্যাটার চিপে হাত ঘুরিয়ে জিলাপির প্যাঁচের মত করে জিলাপি তৈরি করতে হবে৷ তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে সরাসরি সিরার মধ্যে দিয়ে দিতে হবে ৷ এরপর সিরাতে ২মিনিট জিলাপি ডুবিয়ে রাখতে হবে ৷ তৈরি হয়ে গেল জিলাপি ৷ এবার সিরা থেকে জিলাপি উঠিয়ে সবার মাঝে পরিবেশন করুন ৷
No comments yet