read.cash Log in
@Adnan334 more from that month

পাঁচমিশালি সবজি

উপকরণঃ ১)ফুলকপি -পরিমাণমত। ২) ঝিঙা-পরিমাণমত। ৩) পেঁপে -পরিমাণমত। ৪) 🥔 আলু -পরিমাণমত। ৫) শিম ও গাজর (টুকরো করা)-৩ কাপ। ৬) শুকনো মরিচ-৪টি। ৭) পোস্ত বাটা-এক চিমটি পরিমাণ। ৮) জিরা বাটা-১ চা চামচ। ৯) আদা বাটা-১চা চামচ। ১০) কাঁচামরিচ বাটা-১চা চামচ। ১১) চিনি-২চা চামচ। ১২) লবণ-স্বাদমত। ১৩) শুকনো মরিচ-৪/৫টি। ১৪) গরম পানি- পরিমাণমত। ১৫) ধনেপাতা কুচি-২½টেবিল চামচ। ১৬) টমেটো কুচি-২ টেবিল চামচ। ১৭) সয়াবিন তেল-১কাপ।

পদ্ধতিঃ প্রথমে সবজি টুকরো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল গরম করতে হবে। এবার গরম তেলের মধ্যে শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা এবং সবজি দিয়ে ভালো করে ভাজতে হবে। ২০ মিনিট সময় ধরে ভাজলেই হবে।

এবার তাতে পোস্ত, জিরা, আদা, কাঁচামরিচ বাটা ও চিনি,লবণ এবং গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ৩০/৩৫ মিনিট পর ধনেপাতা, টমেটো কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাঁচমেশালি সবজি। এবার পরিবেশন করুন।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.