read.cash Log in
@Adnan334 more from that month

ডাল ভর্তা রেসিপি

ডাল বাঙালিদের প্রিয় খাদ্য। মেসে প্রায় প্রত্যেকবার খাবারের সময় ডাল থাকেই। আবার বাসা বাড়িতেও ডাল খাবারে থাকেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডাল ভর্তা করবেন। ডাল ভর্তা অনেক সুস্বাদু একটি খাবার । সেটা যদি হয় লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচ দিয়ে তবে স্বাদ তো দ্বিগুণ হবে। চলুন তৈরি করি সুস্বাদু ডাল ভর্তা- উপকরণঃ ১) ডাল ( মসুর, খেসারি)- পরিমাণমতো৷ ২) তৈল- পরিমাণমতো৷ ৩) পিঁয়াজ- ১/২টি৷ ৪) রসুন - ১/২ কোয়া৷ ৫) লবণ-স্বাদমত৷ ৬) লাল/ শুকনো মরিচ-স্বাদমত৷ পদ্ধতিঃ প্রথমে পলিথিনের ভেতর ডাল নিয়ে পলিথিনের মুখ বন্ধ করে ডাল সিদ্ধ করে নিতে হবে৷( একটি পাত্রে অথবা ভাত রান্না করার সময় ভিতে ফেনি উঠার সময় ভাতের উপরে ডাল ভর্তি পলিথিন দিয়ে সিদ্ধ করা যায়)৷ তারপর ডাল সিদ্ধ হলে পলিথিন থেকে বের করে একটি থালাতে রাখতে হবে৷ এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে সেখানে কয়েকটা লাল মরিচ বা শুকনো মরিচ ভেজে নিতে হবে৷ শূকনো মরিচ তেলে ভেজে মচমচ হয়ে গেলে নামিয়ে নিতে হবে৷ এরপর পিঁয়াজ এবং রসুন কুচি কুচি করে কেটে নিতে হবে৷ এবার একটি বাটিতে পরিমাণমত তৈল নিয়ে সেখানে পিয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে পেস্ট অর্থাৎ মাখিয়ে নিতে হবে৷ তারপর সেখানে ভেজে নেওয়া শুকনো মরিচ দিয়ে ঢলে নিতে হবে৷ এরপর লবণ মিক্স করতে হবে৷ সব উপকরণ ঢলে নেওয়ার পর বা মিক্স করার পর সিদ্ধ ডাল দিয়ে মাখিয়ে নিতে হবে৷ কয়েক মিনিট মাখানোর পর তৈরি হয়ে যাবে ডাল ভর্তা৷ এখন এই সুস্বাদু ডাল ভর্তি ভাতের সাথে খেতে পারবেন৷ রেসিপিটা পছন্দ হলে আপনার বাসায় তৈরি করে খেতে পারেন৷ আর পোস্টে লাইক করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.