পিৎজা রেসিপি
উপকরণঃ ১) ময়দা-২কাপ৷ ২) ইষ্ট-২টেবিল চামচ৷ ৩) ডিম- অর্ধেকটা৷ ৪) চিনি- ২চা চামচ৷ ৫) লবণ -১/২ চা চামচ৷ ৬) তেল/গলানো বাটার-১টেবিল চামচ৷ ৭) কুসুম গরম পানি-পরিমাণ মত৷ পুরের উপকরণঃ ৮) সিদ্ধ কিমা বিফ/চিকেন-১কাপ৷ ৯) পেঁয়াজ কুচি-২কাপ৷ ১০) কাচা মরিচ কুচি-১/২চা চামচ৷ ১১) টমেটো পেস্ট-১চা চামচ৷ ১২) লবণ- পরিমাণমত ৷ ১৩) চিনি - ১চা চামচ৷ ১৪) দুধ-২টেবিল চামচ৷ ১৫) কন ফ্লাওয়ার-২চা চামচ৷ ১৬) গরম মসলা গুড়া- ১চিমটি৷ ১৭) তেল/ ঘি- ২টেবিল চামচ৷ পুর তৈরিঃ প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে চুলোয় দিতে হবে৷ কড়াইতে তেল গরম হয়ে এলে পিঁয়াজ,কাঁচা মরিচ,কিমা,লবণ,চিনি,সস দি নাড়তে হবে৷কিছুক্ষণ পর গরম মসলা ও কাচা মরিচ দিতে হবে৷তারপর দুধ ও কন ফ্লাওয়ার ১/২কাপ পানিতে গুলে দিতে হবে৷ এরপর কিছুক্ষণ নেড়ে পুর হয়ে এলে কড়াই নামিয়ে ফেলতে হবে ৷ পদ্ধতিঃ প্রথমে তেল এবং পানি বাধে সকল উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে৷ তারপর পানি দিয়ে মাখিয়ে নিতে হবে৷ এবার ময়দার খামিরটা গরম জায়গায় ঢেকে রাখতে হবে ১০-১৫মিনিট৷ এরপর তেল দিয়ে ময়দার খামিরটা আরও ভালো করে মাখাতে হবে৷ এবার ফুলে ওঠা ময়দার খামিরটাকে মোটা করে বেলে নিতে হবে৷ এরপর পিৎজা ডিসে তেল মাখিয়ে এর উপর রুটিটা দিয়ে আরও ১০-১৫ মিনিট রাখতে হবে ফুলে উঠার জন্য ৷ তারপর ফুলে উঠা রুটিটা ৫ মিনিট বেক করতে হবে৷ এবার ৫ মিনিট পর ওভেন থেকে বের করে পিৎজার উপর ডিম ব্রাশ করে এর উপর সস,রান্না করা পুর,মাশরুম স্লাইশ,কেপসিকাম স্লাইস, টমেটো স্লাইস, অলিভ,চিজ গ্রেট করে দিয়ে এর উপর অরিগেনো ১চা চামচ ছিটিয়ে দিতে হবে৷ এরপর ওভেনে আবার ১০-১৫ মিনিট আবার বেক করতে হবে ৷ এবার তৈরি হয়ে গেল পিৎজা ৷
No comments yet