read.cash Log in
@Adnan334 more from that month

সস তৈরি রেসিপি

উপকরণঃ ১) পাকা টমেটো-৩কেজি৷ ২) চিনি -৩০০ গ্রাম৷ ৩) ভিনেগার-১কাপ৷ ৪) লবণ-৩চা চামচ৷ ৫) সোডিয়াম বেনজোয়েট-২০ গ্রাম ৷ পদ্ধতিঃ প্রথমে টমেটো গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে৷ তারপর বাছাই করা পাকা টমেটো নিয়ে এগুলো একটি পাত্রে রেখে তা ফালি ফালি করে কেটে নিতে হবে৷ এবার একটি পাত্রে টমেটো ও টমেটোর সমপরিমাণ পানি দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হালকা জ্বাল দিতে হবে৷ তারপর ২/৩ বার টমেটো নেড়ে দিতে হবে৷ এরপর সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে টমেটো ভালো করে ঘুটে দিতে হবে৷ তারপর চালানি দিয়ে টমেটো চেলে টমেটোর বীজ ও খোসা ছেকে নিতে হবে৷ এবার চেলে নেওয়া টমেটোর মধ্যে লবণ, চিনি এবং ভিনেগার মিক্স করে আবার চুলোয় জ্বাল দিয়ে নিতে হবে৷ তারপর থকথকে হয়ে এলে চুলো থেকে নামানোর আগে সোডিয়াম বেনজোয়েট দিতে হবে৷ এবার গরম টমেটো সস পরিষ্কার শুকনা বোতলে ভরে ঠান্ডা করে নিতে হবে৷ তারপর ঠান্ডা হয়ে এলে মোম দিয়ে বোতলের মুখ ভালো করে বন্ধ করতে হবে ৷ এভাবে তৈরি সস এরকম বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হলে ৫-৬মাস সস ভালো থাকবে৷

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.