কাটা মশলায় খাসির মাংস
উপকরণ: ১) খাসির মাংস-দেড় কেজি। ২) আদা কুচি-৩চা চামচ। ৩) রসুন কুচি-৩চা চামচ। ৪) পিঁয়াজ কুচি-দেড় কাপ। ৫) আস্ত জিরা -২চা চামচ। ৬) মরিচের গুঁড়া-২টেবিল চামচ। ৭) হলুদের গুঁড়া-১½টেবিল চামচ। ৮) দারুচিনি-৫টুকরো। ৯) এলাচ-৪/৫টি। ১০) লবঙ্গ-৪টি। ১১) আস্ত গোল মরিচ-৮/১০ টি। ১২) তেল -পরিমাণমত। ১৩) লবণ-স্বাদমত।
পদ্ধতি: প্রথমে একটি পাত্রে খাসির মাংসের সঙ্গে উপকরণ গুলো অর্থাৎ আদা কুচি, রসুন কুচি, পিঁয়াজ কুচি,আস্ত জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারুচিনি,এলাচ, লবঙ্গ,আস্ত গোল মরিচ,তেল এবং লবণ মিশিয়ে মেরিনেটের জন্য দুই ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর একটি প্যান চুলায় বসিয়ে তাতে মিশ্রণটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্বাভাবিক আঁচে রান্না করতে হবে।
এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি বড় বাটিতে ঢেলে নিতে হবে। হয়ে গেল মজাদার কাটা মশলায় খাসির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন।
2 comments
লোভনীয় একটি রেসিপি। খাসির মাংস আমার খুব ভালো লাগে তবে আপনার রেসিপি দেখে মুখে জল চলে আসলো
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য।