read.cash Log in
@Adnan334 more from that month

আলুর টিকিয়া তৈরির রেসিপি

উপকরণঃ ১) বড় আলু (সেদ্ধ ) - ৪টি ৷ ২) মটর সেদ্ধ-১থেকে ২কাপ৷ ৩) ব্রেডক্রাম্ব-৮ টেবিল চামচ৷ ৪) কর্ন ফ্লাওয়ার- ১টেবিল চামচ৷ ৫) আঁদা কুঁচি-১চা চামচ৷ ৬) ধনে পাতা কুঁচি-২টেবিল চামচ৷ ৭) কাঁচা মরিচ কুঁচি- ২টি৷ ৮) লাল মরিচের গুঁড়া- ১থেকে ২ চা চামচ৷ ৯) গরম মসলার গুঁড়ো- ১থেকে ২ চা চামচ৷ ১০) লেবুর রস-১চা চামচ৷ ১১) চিনি-১থেকে২ চা চামচ৷ ১২) লবণ- স্বাদমত৷ ১৩)তেল-পরিমাণ মতো ৷ পদ্ধতিঃ প্রথমে একটি বোলে সিদ্ধ আলু এবং সিদ্ধ মটর ভালোভাবে চটকে তাতে সমস্ত উপকরণ অর্থাৎ ৪ টেবিল চামচ ব্রেডক্রাম্ব,কর্ন ফ্লাওয়ার,আদা কুচি, ধনে পাতা কুচি,কাঁচামরিচ কুঁচি,লাল মরিচের গুড়া , গরম মসলার গুড়া, লেবুর রস, চিনি ও লবণ মিশাতে হবে৷ সব উপকরণ ভালো ভাবে মেখে একটি বড় ডো তৈরি করতে হবে এবং তা থেকে সমান আকারের ১০-১২টি ছোট বল বানিয়ে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে চেপে পেটি তৈরি করতে হবে টিকিয়ার জন্য ৷ এবার বাকি ৪ টেবিল চামচ ব্রেডক্রাম্ব একটি থালাতে নিতে হবে৷ তারপর পেটিগুলোকে ভালো করে ব্রেডক্রাম্ব এ উভয় পিঠে/দিকে মাখতে হবে৷ তারপর একটি প্যান চুলায় গরম করে তাতে ২/৩ চা চামচ তেল নিয়ে গরম করে তাতে পেটিগুলো গোল্ডেন ব্রাঊন করে উভয় পিঠ খুব ভালো করে ভাজতে হবে চুলার অল্প আঁচে, খেয়াল রাখতে হবে যেন না পোড়ে ৷ এবার তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর টিকিয়া৷ এবার আপনার ইচ্ছা মতো খাবারটি পরিবেশন করতে পারবেন৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.