গ্রিন সালাদ
উপকরণঃ ১) 🍅 টমেটো (কিউব করে কাটা)- ১৫০ গ্রাম। ২) শসা (কিউব করে কাটা)-১৫০ গ্রাম। ৩) পিঁয়াজ (রিং করে কাটা)-১ কাপ। ৪) লেটুসপাতা কুঁচি-১৫০ গ্রাম। ৫) গোলমরিচ গুঁড়া-১ চা চামচ। ৬) লবণ-স্বাদমত। ৭) লেবুর রস-২ টেবিল চামচ। ৮) আস্ত কাঁচামরিচ- ৪/৫টি। ৯) কালো, সবুজ জলপাই- ৮/১০টি।
পদ্ধতিঃ প্রথমে একটি বাটিতে উপকরণগুলো অর্থাৎ পিঁয়াজ, টমেটো কিউব, শসা কিউব, লেটুসপাতা কুঁচি, গোলমরিচ গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে গ্রিন সালাদ। এবার সুন্দর করে কাঁচামরিচ, গাজরের ফুল, দুই রকমের জলপাই দিয়ে সাজিয়ে কাবাবের সঙ্গে আপনার ইচ্ছামত পরিবেশন করুন।
2 comments
সালাদ আমাদের শরীরের জন্য একটি উপকারী খাবার। আপনার সালাদের রেসিপি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ একটা উপকারিতা পোস্ট করার জন্য।
সালাদ আমার কাছে একটি প্রিয় রেসিপি।সালাদ অন্য রেসিপি সাথে খাওয়া হয়ে থাকে