read.cash Log in
@Adnan334 more from that month

চিংড়ি মাছের কোর্মা তৈরির রেসিপি

উপকরণ: ১) চিংড়ি মাছ-৫০০গ্রাম। ২) পিঁয়াজ কুচি-১কাপ। ৩) গুঁড়া মরিচ-২চা চামচ। ৪) গুঁড়া হলুদ-১চা চামচ। ৫) জিরা বাটা-২ চা চামচ। ৬) রসুন বাটা-১চা চামচ। ৭) কাঁচা মরিচ-৮/১০টি। ৮) নারকেল-১টা। ৯) লবণ-স্বাদমত। ১০) তেল-পরিমাণমতো। পদ্ধতি: প্রথমে মাছ কেটে পরিষ্কার করে লবণ পানিতে ধুয়ে নিতে হবে। এরপর নারিকেল টা কুড়িয়ে নিতে হবে। এবার অর্ধেক নারিকেল বেটে রস টুকু চিপে নিয়ে ছোবড়া গুলো ফেলে দিতে হবে এবং বাকি কোড়ানো নারিকেল একটি পাত্রে রেখে দিতে হবে। এবার পিঁয়াজ কুচি করে নিতে হবে এবং রসুন, জিরা পেস্ট করে নিতে হবে।

এরপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল ঢেলে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পিঁয়াজ কুচি যখন মাঝারি লাল রঙের হয়ে যাবে তখন কড়াইয়ে চিংড়ি দিয়ে ভাজা ভাজা করতে হবে। এরপর তাতে অল্প পানি দিয়ে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ভালো করে কষানো হলে এবার নারকেল দুধ এবং কোড়ানো নারিকেল এবং কাঁচা মরিচ দিয়ে চিংড়ি গুলো মাখা মাখা ভূনা করতে হবে। ভুনা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কোর্মা। এবার আপনার ইচ্ছামত চিংড়ি মাছের কোর্মা পরিবারের সবার মাঝে শেয়ার করবেন।

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.