টক ঝাল ডিম কারি
উপকরণঃ ১) সিদ্ধ ডিম-৬টি৷ ২) পিঁয়াজ কুচি- ১টি(বড়)৷ ৩) রসুন বাটা-১চা চামচ৷ ৪) টমেটো কুচি-১টি(বড়)৷ ৫) হলুদ গুড়ো-১/৪ চা চামচ৷ ৬) মরিচ গুড়ো-১চা চামচ৷ ৭) ধনিয়া গুড়ো-৩/৪চা চামচ৷ ৮) গরম মসলা গুড়ো-১চিমটি৷ ৯) পাতলা তেতুল গোলানো পানি- আধা কাপ৷ ১০) ফ্রাই প্যান৷ ১১) লবণ- স্বাদমত৷ ১২) তেল-৩/৪ টেবিল চামচ৷ ১৩) ডিম(ফাটানো)-২টি৷ ১৪) গুড়ো দুধ-৪টেবিল চামচ৷ ১৫) গোল মরিচ গুড়ো ও ধনে পাতা কুচি-১/৪ চা চামচ৷ পদ্ধতিঃ প্রথমে ফাটানো ডিমে সামান্য লবণ,গোল মরিচ গুড়ো ও গুড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ৷ এবার সিদ্ধ করা ডিমের স্লাইসগুলো এই মিশ্রণে দিয়ে ডিমের স্লাইসের ওপরে কোটের মতো তৈরি করতে হবে৷ তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে মিশ্রণ দিয়ে মাখানো ডিমের স্লাইসগুলো ভেজে নিতে হবে ৷ আবার একটি প্যানে তেল দিয়ে তেল গরম করে এতে পিঁয়াজ কুচি দিয়ে নেড়ে নরম করে নিতে হবে ৷ এবার এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবং সেখানে গুড়ো মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ৷ এরপর টমেটো কুচি ও তেতুল গোলানো পানি দি ভালো করে নাড়াচাড়া করতে হবে৷ এরপর এতে ভেজে নেওয়া ডিমের স্লাইস দিয়ে নেড়ে মিশিয়ে গরম মসলা পাউডার দিতে হবে ৷ এরপর ঢাকনা দিয়ে ঢেকে স্বাভাবিক আচে রান্না করতে হবে ৷ এবার ৮-১০ মিনিট পর পছন্দমতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে ৷ এবার ইচ্ছা হলে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারবেন৷ এবার টক-ঝাল ডিম টা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন৷
No comments yet