মাছের কারী রেসেপি
উপকরণঃ ১) নারিকেল তেল- বড় ১চা চামচ৷ ২) পিঁয়াজ-১টা মিহি করে কুচানো৷ ৩) রঁসুনের কোঁয়া- ১টা মিহি করে কুচানো৷ ৪) আদা - ১চা চামচ মিহি করে কুচানো৷ ৫) টমেটো - ২টা মিহি করে কুচানো ৷ ৬) সাদা মাংসল মাছ( ছাল বাদ দিয়ে ) -১২৫গ্রাম৷ ৭) দই- ৩০ মিলি৷ ৮) গরম মসলা-১চা চামচ৷ ৯) স্বাদের জন্য মরিচের গুড়া৷ ১০) পানি- ২০০ মিলি৷ পদ্ধতিঃ প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে আদা,পেঁয়াজ,রসুন নিয়ে সেগুলোকে সাঁতলাতে থাকুন তার রঙ পরিবর্তন না হওয়া পর্যন্ত ৷ তার সাথে মরিচের গুঁড়া মিশাতে হবে৷ এরপর এর সাথে টমেটো ও পানি যোগ করে সেটিকে ফুটাতে হবে৷ তারপর কয়েক মিনিটের জন্য চুলোর আচ কমিয়ে দিতে হবে৷ তারপর এর সাথে মাছ যোগ করে দিতে হবে এবং ঢেকে দিয়ে ২মিনিট রান্না করতে হবে৷ এরপর এর সাথে দই এবং ধনে পাতা যোগ করে আরও ১মিনিট রান্না করতে হবে ৷ এবার ভাতের সাথে মাছের কারী পরিবেশন করবেন ৷ স্বাদের জন্য এর সাথে গরম মসলা দিতে পারেন৷ ইচ্ছে হলে এর সাথে টমেটো ,পিঁয়াজ এর সাথে পরিবেশন করতে পারবেন৷
1 comment
কথাই আছে মাছ এ ভাতে বাঙালি।মাছ এ অনেক ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী।