read.cash Log in
@Adnan334 more from that month

পায়েস

উপকরণঃ ১) দুধ-২সের। ২) আতপ চাল- ২কাপ। ৩) চিনি- পরিমাণমত। ৪) কিশমিশ- ১০/১২টা। ৫) এলাচ- ৫টা। ৬) কাজুবাদাম-ইচ্ছামত।

পদ্ধতিঃ প্রথমে আতপ চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার চুলায় একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে নিতে হবে। এরপর দুধ ফুটতে শুরু করলে তাতে আতপ চাল ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পাত্রে লেগে না যায়।

আতপ চাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন চিনি দিতে হবে। এরপর অল্প আঁচে রান্না করতে হবে দুধ ঘন হওয়া পর্যন্ত। দুধ যখন ঘন হয়ে আসবে তখন তাতে কিশমিশ, কাজুবাদাম কুচি ও এলাচের মিহি গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পায়েস। এবার আপনার ইচ্ছামত পরিবেশন করুন।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.