কলিজা সিঙ্গারা তৈরির রেসিপি
উপকরণঃ ১) ময়দা-৩কাপ৷ ২) পানি -পরিমাণমত৷ ৩) তেল ( ডো তৈরি ও ভাজার জন্য )৷ ৪) লবণ-স্বাদমত৷ ৫) কালো জিরা -১চা চামচ৷ পুরের জন্য:- ৬) কলিজা-১কাপ(ছোট কিউব করে টুকরো করা)৷ ৭) গাজর-১কাপ(ছোট কিউব করে টুকরো করা)৷ ৮) আলু-১কাপ(ছোট কিউব করে টুকরো করা)৷ ৯) পিঁয়াজ কুচি-১কাপ৷ ১০) ধনে পাতা কুচি-১ টেবিল চামচ৷ ১১) আদা-রসুন বাটা-১চা চামচ৷ ১২) গরম মসলা গুড়া-আধা চা চামচ৷ ১৩) তৈল পরিমাণমত৷ পদ্ধতিঃ প্রথমে ময়দা,লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করতে হবে ৷ তারপর ডো তৈরি হয়ে গেলে ১ঘন্টা ঢেকে রেখে দিতে হবে ৷ এবার একটি প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিয়ে তাতে দিতে হবে আদা-রসুন বাটা,গরম মসলাগুড়ো ও লবণ৷ এবার খানিকক্ষণ নেড়ে নিয়ে এতে দিতে হবে কলিজার টুকরোগুলো ৷ এরপর কলিজা একটু কষে এলে আলু,গাজর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে৷ তারপর রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে পুর ঠান্ডা করতে হবে৷ এবার ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিতে হবে ৷ এরপর রুটি তিন কোনা করে কেটে নিয়ে ঠোঙার মতো করতে হবে ৷ এরপর ঠোঙার মধ্যে কলিজার পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে সিঙ্গারা তৈরি করতে হবে ৷ এবার একটি প্যানে তেল গরম করে নিতে হবে ৷ তেল গরম হলে তখন ডুবা তেলে সিঙ্গারা লালচে করে ভেজে নিতে হবে৷ এবার পছন্দ মতো উপকরণ দিয়ে সিঙ্গারা পরিবেশন করুন৷
No comments yet