তাতে কী সুখ পাহরে
শহরে ঘরে কালের পাখান হাওয়া করে তাতে কী সুখ পাহ রে?
গাড়ি চলে বহরে বহরে সাহেব চলেন তাতে চড়ে খরচ করেন অনেক টাকা ঢাকা শহরে তাতে কী সুখ পাহ রে?
সুখ থাকে যেখানে যাও না তুমি সেখানে জঠর জ্বালায় কাঁদে কেবা ডাস্টবিনে পড়ে তুমি তাকে তুলে নিও আপন করে তাতে কী সুখ পাহ রে?
সুখ থাকে না তালায় তালায় খোঁজ নিও ভাই গাছের তলায় ক্ষুধার জ্বালায় কাঁদে যারা তাদের এনো নজরে তাতে কী সুখ পাহ রে?
এতিম যারা আছে দেশে তোমরা তাদের ভালোবেসে খোঁজ নিও ভাই আপন ভেবে আদর করে তাতে কী সুখ পাহ রে?
4 comments
এত সুন্দর সুন্দর কবিতা কিভাবে লেখেন ভাইয়া
মনের ভাব প্রকাশ করেছেন এ কবিতা মাধ্যমে অনেক কিছু শিখা আছে। আপনার কবিতা দেখে অনেক কিছু শিখা আছে
কেউ মানুষকে সাহায্য করে সুখ পাই। আবার কেউ কেউ সাহায্য না করেও মনে করে সে অনেক সুখে আছে।আসলে সে সম্পদের দিক থেকে সুখে থাকলে ও মানসিক দিক থেকে কখনোই সুখে থাকে না।
অনেক সুন্দর লিখেছেন