read.cash Log in
@Adnan334 more from that month

আলুর ফ্রেঞ্চফ্রাই রেসিপি

উপকরণঃ ১) আলু - ৫ কেজি৷ ২) পানি -১৫লিটার৷ ৩) লবণ -২৫০ গ্রাম ৷ ৪) সয়াবিন তেল৷ পদ্ধতিঃ প্রথমে মাঝারি সাইজের ৫ কেজি আলু পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে৷ তারপর অন্য একটি পাত্রে ৫লিটার পানিতে ২৫০ গ্রাম লবণ মিশিয়ে নিতে হবে৷ এরপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে৷ তারপর আলু ৫-৬ সে.মি. লম্বা ফালি পাতলা করে কেটে নিতে হবে৷ এরপর আলুর ফালিগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে৷ সম্পূর্ন আলু টুকরো না করা পর্যন্ত আলুর ফালিগুলো লবণ পানিতেই রাখতে হবে ৷ তারপর একটি পাত্রে ৮ লিটার পানি চুলোয় দিয়ে ফুটিয়ে নিতে হবে৷ এরপর ফুটন্ত পানিতে আলুর ফালিগুলো আধা সিদ্ধ করে নিতে হবে৷ তারপর আধা সিদ্ধ আলু পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে৷ এবার সম্পূর্ন পানি ঝরিয়ে ফেলুন৷ তারপর চুলোয় সয়াবিন তেল ঢেলে ফুটিয়ে নিতে হবে৷ এরপর ফালিগুলো ফুটন্ত সয়াবিন তেলে ভেজে নিতে হবে৷ তো হয়ে গেল আলুর ফ্রেঞ্চফ্রাই তৈরি৷ এবার আপনি পরিবারের সবাইকে পরিবেশন করুন৷ আর হ্যা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেনএবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার আইডি সাব্সক্রাইব করতে ভুলবেন না৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.