read.cash Log in
@Adnan334 more from that month

ইলিশ খিচুড়ি তৈরির রেসিপি

উপকরণঃ ১) পোলাওর চাল-৫০০ গ্রাম৷ ২) মসুর+মুগঢাল- ৪০গ্রাম৷ ৩) ইলিশ মাছ- ৪ টুকরো ৷ ৪) পেঁয়াজ (মিহি করে কাটা)- ১/২বাটি৷ ৫) রসুন বাটা- ১চা চামচ৷ ৬) কাঁচা মরিচ-৮/১০টি৷ ৭) লবণ- পরিমাণমত৷ ৮) তেজপাতা- ২টি৷ ৯) রসুন কুচি- ১টেবিল চামচ৷ ১০) আদা কুচি - ২টেবিল চামচ৷ ১১) পেঁয়াজ মোটা করে কাটা -১বাটি৷ ১২) হলুদের গুড়া-১ টেবিল চামচ৷ ১৩) মরিচের গুড়া-১ টেবিল চামচ৷ ১৪) জিরা গুড়া-১চা চামচ৷ ১৫) সরিষার তেল - পরিমাণমত৷ ১৬) পানি- পরিমাণমত৷ পদ্ধতিঃ প্রথমে চাল এবং ডাল একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে ৷ তারপর একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ এবং বাকি সব কুচি করা ও গুড়া মসলা এবং স্বাদ অনুযায়ী পরিমাণ মত লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে চাল ও ডাল দিয়ে ভেজে নিতে হবে৷ তারপর পরিমাণমত পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাঁধতে হবে৷ এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরোর সাথে অন্যান্য সব বাটা ও গুড়া মসলা,কালোজিরা, কাঁচা মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখা মাখা করে ইলিশ মাছ রান্না করতে হবে৷ এরপর খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে রান্না করা মাছ বিছিয়ে উপরের বাকি রান্না করা খিচুড়ি ঢেকে দিয়ে ১০ মিনিট চুলোয় রান্না করতে হবে ৷ এবার হয়ে গেল ইলিশ খিচুড়ি রান্না ৷ এবার আপনার ইচ্ছা মতো পরিবেশন করুন৷

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.