read.cash Log in
@Adnan334 more from that month

গরুর মাংসের স্টেক তৈরির রেসিপি

উপকরণঃ ১) হাড় ছাড়া গরুর মাংস-৫০০গ্রাম৷ ২) আদা বাটা/পেস্ট - আধা চা চামচ৷ ৩) হট টমেটো সস - ১/২কাপ (কিভাবে বানাবেন আইডির আগের রেসিপি দেখুন)৷ ৪) গোল মরিচ গুড়া- সামান্য পরিমাণ৷ ৫) রসুন বাটা/পেস্ট - আধা চা চামচ৷ ৬) জিরার গুড়া - সামান্য পরিমাণ ৷ ৭) স্টেক স্পাইস - পরিমাণ মতো৷ ৮) ওলিভ ওয়েল - ২ টেবিল চামচ পরিমাণ৷ ৯) লবণ- স্বাদমতো৷ ১০) মরিচ-স্বাদমতো৷ পদ্ধতিঃ প্রথমে হাড় ছাড়া মাংস পছন্দ মতো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে৷ তারপর একটি পাত্রে সব উপকরণ অর্থাৎ আদা বাটা,রসুন বাটা,গোল মরিচের গুড়া,টমেটো সস,জিরার গুড়া,স্টেক স্পাইস,ওলিভ ওয়েল,লবণ এবং মরিচ নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে৷ এবার স্টেকগুলো মসলা মেখে মেরিনেট করে ৩থেকে ৪ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ৷ তারপর গ্রিলে স্টেক দিয়ে মাঝারি তাপমাত্রায় গ্রিল করে নিতে হবে৷ ওভেনেও গ্রিল করে নেওয়া যাবে৷ এবার লক্ষ রাখতে হবে স্টেক যেনো খুব শক্ত হয়ে না যেতে পারে৷ এরপর স্টেকের উপর গ্রেভি দিয়ে যার যার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারবেন৷ স্টেক খেতে কে না ভালোবাসে! আর তা যদি হয় গরুর মাংসের তবে তো কথাই নাই৷ সুস্বাদু এই গরুর মাংসের স্টেক খাবারটি রাখতে পারেন বিভিন্ন আয়োজনে ৷ সুস্বাদু এই খাবার রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে বানাতে পারবেন এই খাবারটি ৷ গরুর মাংসের স্টেক তৈরির রেসিপিটি কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.