শেষ কথা
আমি চলে গেলাম রেখে গেলাম একটি সোনার দেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ রেখে গেলাম সোনার দেশ তোমাদের ভালোবেসে।
আর কোনো দিন আসবো না কোনো কথা- বলব না বলব না আর হেসে হেসে রেখে গেলাম সোনার দেশ তোমাদের ভালোবেসে।
আমার কুলের আলো ও কারা নিভিয়ে দিলো নিভিয়ে দিলো হিংসা দ্বেষে আমি চলে গেলাম কেঁদে কেঁদে রক্তজলে ভেসে রেখে গেলাম সোনার দেশ তোমাদের ভালোবেসে।
তোমাদের ভালোবেসে এই কী পেলাম শেষে ভালোবাসার বিনিময়ে কষ্ট পেলাম মরণ বিষে রেখে গেলাম সোনার দেশ তোমাদের ভালোবেসে।
কী করে শান্তনা দেই আমার মনটারে দিক নিশানা এঁকে গেলাম গড়ে নিয়ো আমার প্রিয় দেশটারে আমি চলে গেলাম দোয়া করো ঠাঁই যেন পাই সুখের দেশে রেখে গেলাম সোনার দেশ তোমাদের ভালোবেসে।
1 comment
আপনি একজন ভালো লেখক। আপনার কবিতা একটা সৌন্দর্য রয়েছে। এগিয়ে যান, আশা করি পরের বারো আরো ভালো কবিতা পাব আপনার থেকে