টুটি ফ্রুটি তৈরির রেসিপি
উপকরণ: ১) কাঁচা পেঁপে। ২) চিনি- পরিমাণমতো। ৩) পানি- পরিমাণমতো। ৪) ফুড কালার-৩রঙের। ৫) ভ্যানিলা এসেন্স-৩/৪ ফোঁটা। পদ্ধতি: প্রথমে পেঁপে ছিলিয়ে ভিতরের বিচি এবং সাদা অংশ ফেলে দিতে হবে। তারপর ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এবার একটি বড় পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে উঠলে তাতে পেঁপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ৩/৪মিনিট ভাপিয়ে নিতে হবে।
এবার চুলার আঁচ নিভিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর পানি ছেঁকে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে চিনি ও পানি নিয়ে ফুটাতে হবে। এরপর যখন চিনি গলে ফুটে উঠবে তখন পেঁপে দিয়ে কাঠের চামচ দিয়ে নেড়ে দিতে হবে চিনি ঘন হওয়া পর্যন্ত।
এবার চিনির সিরা ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তাতে ভেনিলা এসেন্স মিশিয়ে নিতে হবে। এবার পেঁপে গুলো সিরাসহ নামিয়ে তিন ভাগে ভাগ করে তিনটি বাটিতে রাখতে হবে।এরপর তিনটি বাটিতে কয়েক ফোঁটা করে ফুড কালার মিশিয়ে নিতে হবে। রঙ মেশানো হয়ে গেলে ২৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে ভালো করে রঙ শোষণ করতে পারে। তারপর চিনির সিরাপ ছেঁকে নিতে হবে।
এবার টুটি ফ্রুটি গুলো পরিষ্কার কাপড়ের উপর বিছিয়ে রোদে শুকাতে হবে।টুটি ফ্রুটি গুলো খুব ভালো করে শুকাতে হবে যাতে হাত দিয়ে ধরলে আঠা না লাগে। এবার এগুলো বৈয়মে সংরক্ষণ করতে পারবেন। এবার কেক ,পুডিং ,কুকিজ ও আইসক্রিমে ব্যবহার করার জন্য আপনার টুটি ফ্রুটি তৈরির হয়ে গেল।
6 comments
ট্রুটি ফ্রুটি ভালই লাগে। লাউ দিয়েও সম্ভবত বানানো যায়। প্রনালী জানিনা।
এই রেসিপিটা দেখে বাসায় বানাতে পারবেন। ধন্যবাদ
ধুর ভাই রান্নায় ইন্টারেস্ট নাই। আপুরা আসলে বিরক্ত করি বিভিম্ম রেসিপির জন্য।
আরে ভাই, আমিও তো শুধু পয়েন্ট এর জন্য এই পোস্ট করি এবং কমেন্ট করি।
খাবারটা দেখতে তো অনেক সুন্দর লাগছে,আশা করি খেতে আরো ভাল লাগবে
ধন্যবাদ আপনাকে। বাড়িতে তৈরির চেষ্টা করবেন।