অলস পোলা
ভোলানাথের পোলা থাকবি কয়দিন তোলা বাপ-মা গেলে মারা পড়বে মুখে ঝাড়া সেই ঝাড়াতে বন্ধ হবে খাবার ঘরের তালা। বেড়ে যাবে জ্বালাপালা কী করে তুই চলবি শালা ভাত না পেলেও পাবে কী পশ্চিমাদের ছাতু চুপি চুপি খেলবি কদিন নেশার খেলা পাতু। নাতু-ছাতু করে কী আর মিলবে মুখে ভাত উপোস করে কাটতে হবে কার্তি মাসের রাত।
4 comments
অলস অবোধ যারা কিছু পারে না তারা আপনার কবিতা টি পরে আমার এই কথাটি মনে পরে গেল
হ্যাঁ, তাই সর্বদা অলসতা কাটিয়ে কাজ করে যেতে হবে। তবেই জীবনে সফলতা লাভ করা যায় ।
আপনার কবিতা টি শিক্ষণীয় একটি কবিতা। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
ধন্যবাদ