read.cash Log in
@Adnan334 more from that month

হালিম তৈরির রেসিপি

**উপকরণ:** মাংস রান্নার জন্য :  ১) মাংস-২½কেজি। ২) পেঁয়াজ-৪০০ গ্রাম। ৩) আদা-৩০ গ্রাম। ৪) রসুন-৪০ গ্রাম। ৫) ধনে গুঁড়া-৩০ গ্রাম। ৬) হলুদ গুঁড়া-১½টেবিল চামচ। ৭) মরিচ গুঁড়া-২½টেবিল চামচ। ৮) এলাচ গুঁড়া-১ টেবিল চামচ। ৯) দারুচিনি গুঁড়া-১ টেবিল চামচ। ১০) জিরা ভাজা গুঁড়া-৩০ গ্রাম। ১১) তেল-১৫০ গ্রাম। ডাল তৈরির জন্য: ১) মসুরের ডাল-১০০ গ্রাম। ২) মটরডাল-১০০ গ্রাম। ৩) মুগ ডাল-১০০ গ্রাম। ৪) মাষকলাইয়ের ডাল-২৫০ গ্রাম। ৫) চাল১০০ গ্রাম। ৬) গম-১০০ গ্রাম। ৭) ধনে গুঁড়া-২চা চামচ। ৮) আদা বাটা-২ চাচামচ। ৯) রসুন বাটা- ২½ চা চামচ। ১০) মরিচ গুঁড়া-১ চা চামচ। ১১) হলুদ-১ চা চামচ। ১২) লবণ-স্বাদমত । পদ্ধতি: প্রথমে চুলায় একটি পাত্রে তেল ঢেলে নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ ভাজতে হবে (যতক্ষন পর্যন্ত হালকা খয়েরী রঙের না হয়)। এবার সব মসলা একে একে পাত্রে ঢেলে দিতে হবে। এরপর পাত্রটিতে মাংস ঢেলে নিয়ে রান্না করতে হবে। এবার আরেকটা পাত্র চুলায় দিয়ে তাতে চাল , ডাল এবং সব উপকরণ ঢেলে রান্না করতে হবে। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিতে হবে। এবার পরিবেশন করুন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.