read.cash Log in
@Adnan334 more from that month

এগ চিজ টোস্ট তৈরির রেসিপি

উপকরণঃ ১) ডিম(সিদ্ধ)- ২টি৷ ২) পাউরুটি-৩পিস৷ ৩) চিজ-আধা কাপ৷ ৪) পিঁয়াজ কুচী- ২টেবিল চামচ৷ ৫) ধনে পাতা কুচি-১ টেবিল চামচ৷ ৬) বাটার- প্রয়োজনমত৷ ৭) লবণ-পরিমাণমত৷ ৮) শুকনো মরিচ গুড়া- স্বাদমত৷ ৯) গোল মরিচ গুড়া- স্বাদমত৷ পদ্ধতিঃ প্রথমে পাউরুটি গুলো নিয়ে মাঝখান থেকে পছন্দমতো ছাঁচ দিয়ে কেটে নিতে হবে ৷তারপর মাঝখানের কাটা অংশটি আলাদা করে রাখতে হবে৷ এবার পাউরুটির পিসগুলোর দুইপাশে বাটার লাগিয়ে একটি ফ্রাইং প্যানে হালকা টোস্ট করে নিতে হবে৷ ক্রিসপি করে ফেলা যাবেনা৷ এরপর একটি ব্রেকিং ট্রেতে পাউরুটির পিসগুলো রেখে উপরে ডিম ভেঙে দিয়ে নিতে হবে৷ তারপর লবণ, গোল মরিচের গুঁড়া ও চিজের পুর ছিটিয়ে দিতে হবে ৷ এর মধ্যে ওভেন ৫০০ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ২৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে বেক করতে হবে প্রায় ২/৩ মিনিট বা চিজ গলে যাওয়া পর্যন্ত ৷ ওভেন ছাড়া কাজটি ফ্রাই প্যানেও করা যাবে৷ এবার তৈরি হয়ে গেল এগ চিজ টোস্ট ৷ এবার ইচ্ছামতো পরিবেশন করতে পারবেন৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.