read.cash Log in
@Adnan334 more from that month

২১ এর রক্তরেখা রক্ত গোলাপ রক্তে রাঙা রক্তের মতো মুখ , এই গোলাপটি কাহার তরে - ফুটে পায় সুখ ? সেই গোলাপটি আনবে বলে কতো ভাই সেই যে গেলো চলে , আর ঘরে ফেরেনি - গেলো শুধু স্মৃতিটুকু ফেলে । আজতো আমার গোলাপ গাছে গোলাপ ফুটে , রক্ত গোলাপ , কালো গোলাপ , সাদা গোলাপ । আজ তোমাদের কথা ভেবে ভেবে কেটে যায় দিন , তবু জানি কারো কাছে নেইকো আমার ঋণ । আজ তোমাদের কথা স্মরণ করে চোখে আসে কান্না , দু' নয়নে যায় যে বয়ে অঝর অশ্রুর বন্যা । এই ভুবন ছেড়ে যদি কভু চলে যাই , ২১' তুমি দিয়ো সাড়া এইটুকুই চাই । ২১' এর রক্তরেখা বুকে এঁকে করিছিনু পণ , তোমায় কভু ভুলিবনা আসুক দুঃখক্ষণ । সালাম , বরকত , রফিক, জব্বর আরো কতো ভাইয়ের রক্তে ভেজা , ২১' শে ফেব্রুয়ারী । আজ আমরা তোমাদের স্মরন করে শ্রদ্ধা জানাইতে উদ্যতও সারি সারি ।।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.