কুটুম পাখি
কুটুম পাখি কুটুম পাখি ডাকছে বারে বার কুটুম বুঝি এসেই পড়ে ভাবনা বধূয়ার।
কুটুম এলে নাশতা দেবে দই মুড়ি খই সকাল, দুপুর, বিকেল গেলো কুটুম এলো কই?
কুটুম পাখি ডাকলে কী আর কুটুম আসে ঘরে কুটুম আসে এ কথাটি পেলে কোন্ কিতাব পড়ে?
5 comments
অসাধারণ কবিতা। ছোট বেলায় অনেক কবিতা টি পড়ছিলাম। অনেক সুন্দর একটি কবিতা। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও । তবে ভাই এই কবিতাটি পড়েন নাই। হয়ত কুটুম পাখি নিয়ে অন্য কবিতা পড়েছেন।
আপনার লেখাগুলো পড়ে আমি সত্যিই অবাক হয়ে যাই। আপনি এত সুন্দর লিখেন আপনার ভেতর কবি কবি একটা ভাব। আশা করি আপনি একদিন হয়তোবা কবি হবেন।
ধন্যবাদ আপনাকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন।
অবশ্যই ভাই আপনার লেখাগুলো আমার খুবই ভালো লাগে।