read.cash Log in
@Adnan334 more from that month

আমের জেলি রেসিপি

উপকরণঃ ১) কাঁচা/পাকা আম ২০-২৫টি৷ ২) পানি- ২০/২৫কাপ৷ ৩) চিনি -২কেজি ৷ ৪) সাইট্রিক এসিড -১চা চামচ৷ ৫) লেবুর রস- ৩ চা চামচ৷ ৬) জেলি রাখার বৈয়াম৷ পদ্ধতিঃ প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ৷ আমগুলো ধুয়ে পরিষ্কার করার পর আমগুলোকে খোসাসহ কেটে টুকরো টুকরো করে বড় একটি পাত্রে রাখতে হবে৷ তারপর আমের পরিমাণের চেয়ে একটু বেশি করে পানি দিয়ে পাত্রের উপর ঢাকনা দিয়ে ঢেকে ২থেকে আড়াই ঘন্টা আমগুলো সিদ্ধ করতে হবে৷ তারপর আমগুলো সিদ্ধ হয়ে পানি কমে অর্ধেক হয়ে যাওয়ার পর পাত্র চুলা থেকে নামিয়ে ফেলতে হবে৷ এবার অন্য আরেকটি পাত্রের মুখে পাতলা কাঁপড় দিয়ে বেঁধে নিতে হবে৷ তারপর উপর থেকে আমগুলো এবং আমের পানি পাত্রে ঢেলে নিতে হবে৷ তারপর সেগুলোকে হালকাভাবে চিপে আমের রস নিংড়ে নিতে হবে৷ এরপর আমের রস মেপে প্রতি কাপ রসের জন্য পৌনে এক কাপ চিনি নিতে হবে৷ তারপর আমের রস এবং চিনি অন্য একটি পাত্রে নিয়ে চুলায় জ্বাল দিতে হবে৷ পাত্রটি যখন আমের রসের ফেনায় ভরে যাবে তখন পাত্রে সাইট্রিক এসিড দিতে হবে৷ এবার এক গ্লাস পানির মধ্যে এক ফোটা জেলি ফেলে দেখতে হবে যে জেলি সরাসরি নিচে গিয়ে জমছে কিনা ৷ যদি জেলি নিচে জমে তাহলে চুলা থেকে পাত্রটি নামিয়ে রাখতে হবে৷ তারপর পরিষ্কার বৈয়ামে আমের জেলি ঢেলে ঠান্ডা করে মুখ আটকিয়ে রেখে দিলে ৫থেকে ৬মাস সংরক্ষণ করে রাখা যাবে৷ রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন৷

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.