গরুর গোশতের টিকিয়া কাবাব
উপকরণ: ১) গরুর মাংস(চর্বি ও হাড় ছাড়া)-পরিমাণমত। ২) বুটের ডাল- ১কাপ। ৩) এলাচ-৫টি। ৪) দারুচিনি-২টি। ৫) তেজপাতা-১/২টা। ৬) আদা কুচি-১টেবিল চামচ। ৭) রসুন কুচি-১টেবিল চামচ। ৮) পিঁয়াজ কুচি-২টেবিল চামচ। ৯) শুকনা মরিচ-৩টি। ১০) মরিচের গুঁড়া-২চা চামচ। ১১) হলুদের গুঁড়া-৩চা চামচ। ১২) ধনে গুঁড়া-দেড় চা চামচ। ১৩) জিরার গুঁড়া-আড়াই চা চামচ। ১৪) গরম মসলা গুঁড়া-দেড় চা চামচ। ১৫) জায়ফল এবং জয়ত্রী গুঁড়া-সামান্য পরিমাণ। ১৬) পিঁয়াজ বেরেস্তা-দেড় কাপ। ১৭) লবণ-স্বাদমত। ১৮) ডিম -৩টি ১৯) তেল-পরিমাণমত।
পদ্ধতি: প্রথমে একটি পাত্রে মাংসের টুকরো,ডাল, আদা, রসুন, পিঁয়াজ কুচি, শুকনা মরিচ,এলাচ , তেজপাতা, দারুচিনি,হলুদ ,মরিচ ,লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে।
এবার মিশ্রণটিকে পেস্ট করে নিতে হবে( গরম মসলা সহ পেস্ট করে নিতে পারেন)। এবার এই মিশ্রণটিতে গরম মসলার গুঁড়া, জায়ফল এবং জয়ত্রী গুঁড়া,ধনে গুঁড়া, জিরার গুঁড়া, পিঁয়াজ বেরেস্তা এবং ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার একটি পাত্র চুলায় বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর মিশ্রণটি দিয়ে গোল-চ্যাপ্টা টিকিয়া বানিয়ে ডুবো তেলের মধ্যে দিতে হবে। ডুবো তেলে টিকিয়া ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল মজাদার গরুর গোশতের টিকিয়া কাবাব। এবার আপনার ইচ্ছামত উপকরণ (ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ ও পিয়াজ কুচি,কিসমিস,লেবুর রস মিশিয়ে পুর করে নিতে পারেন) দিয়ে পরিবেশন করতে পারেন।
2 comments
গরুর মাংস টিকিয়া কাবাব একটি লোভনীয় খাবার। তবে এই খাবার সবসময় খাওয়া হই না।
হ্যাঁ, এটা অনেকটা লোভনীয় এবং সুস্বাদু খাবার। যা প্রায় সবাই পছন্দ করে। ধন্যবাদ আপনাকে