read.cash Log in
@Adnan334 more from that month

জাফরানি জর্দা রেসিপি

উপকরণঃ ১) পোলাওয়ের/ বাসমতী চাল-২কাপ৷ ২) চিনি-৩কাপ৷ ৩) ঘি-৫টেবিল চামচ৷ ৪) কমলার রস- আধা কাপ৷ ৫) পেস্তা বাদাম কুঁচি-২ টেবিল চামচ৷ ৬) খাবার রঙ- সিকি চা চামচ৷ ৭) কিশমিশ -১০/১২টা৷ ৮) দারুচিনি-৪টুকরো৷ ৯) এলাচ- ৪ টুকরো৷ ১০) গোলাপ পানি-১ টেবিল চামচ৷ ১১) মোরব্বা- আধা কাপ৷ ১২) মালাই- সিকি কাপ৷ ১৩) ছোট মিষ্টি-১কাপ৷ পদ্ধতিঃ প্রথমে গোলাপ পানিতে জাফরান ভিজিয়ে রাখতে হবে৷ তারপর পোলাওয়ের বা বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর ফুটানো পানিতে দিয়ে ভাত রান্না করতে হবে৷ এবার ভাত সিদ্ধ হওয়া মাত্রই ভাতের মার ঝরিয়ে নিতে হবে ৷ তারপর আধা কাপ পানিতে চিনি গুলিয়ে লেবুর রস অথবা দুধ দিয়ে চিনির ময়লা কাটাতে হবে৷ তারপর ঘি ও এলাচ এবং দারচিনি দিতে হবে৷ এবার ভাত সেদ্ধ আঁচে সিদ্ধ করতে হবে৷ এরপর তাতে কিচমিচ দিতে হবে৷ তারপর পানি শুকিয়ে গেলে জাফরান মিশ্রিত গোলাপ পানি দিতে হবে ৷ এবার চুলা থেকে নামিয়ে বাকি উপকরণ অর্থাৎ পেস্তা বাদাম কুঁচি, কমলার রস, ঘি, খাবার রঙ, মোরব্বা,মালাই, ছোট মিষ্টি এগুলো দিতে হবে৷ ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু জাফরানি জর্দা ৷ এবার আপনার পছন্দ মতো খাবারটি পরিবেশন করতে পারবেন৷ পোলাও-কোর্মা আর পায়েসের পাশাপাশি জর্দা অনেকেই ভালোবাসে৷ হয়ত আপনিও জাফরানি জর্দা খেতে ভালোবাসেন কিন্তু কি করে তৈরি করতে হয় সেটা জানেন না৷ তাই আজকের এই রেসিপিটা দেখে আপনিও বাসায় জাফরানি জর্দা বানাতে পারবেন৷ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.