একুশের চেতনা
একুশ মানে চেতনা আমার, মায়ের ভাষায় কথা বলার; একটা স্বাধীন দেশের জন্য, সবাই মিলে যুদ্ধ করার। একুশ মানে লুকানো বীজ, একাত্তরে ফলবে ফসল; রাজপথের ঐ রক্তের দাগ, একদিন তা হবেই সফল। একুশ মানে ফিরে পাওয়া, আমার সকল অধিকার; বুক ফুলিয়ে বলতে পারি, বাংলা আমার স্বাধিকার। একুশ মানে প্রভাত ফেরী, শীতের শাল জড়িয়ে গায়ে; সবার হাতে ফুলের তোড়া, হাঁটছি সবাই খালি পায়ে। একুশ মানে শহীদ মিনার, আলপনা আর তাজা ফুলে; পুষ্পস্তবক রাখছে সবাই, রাজনীতি আর বিভেদ ভুলে। একুশ মানে বাংলা মায়ের, প্রাণ জুড়ানো মুখের ভাষা; স্বপ্ন সাধের সেই ভাষাতে, মেটাই মনের সকল আশা। একুশ মানে বই মেলাতে, উপচে পড়া ভীরের মাঝে; জম্পেশ এক আড্ডা হলে, মন বসেনা কোন কাজে। একুশ মানে নতুন বই, নতুন মোড়ক উন্মোচন; কোন বইটা কিনবো প্রথম, কিছুতে ভেবে পায়না মন। একুশ মানে পুরোনো স্মৃতি, হাতড়ে বেড়াই নিজের মনে; প্রভাত ফেরী শহীদ মিনার, সব ছেড়ে তুমি নির্বাসনে।
No comments yet