পাঁচমেশালী ডাল
উপকরণঃ ১) পাঁচ ধরণের ডাল-২৫০গ্রাম(৫০গ্রাম করে)। ২) আদা কুচি-১½চা চামচ। ৩) শুকনো মরিচ-৫/৬টি। ৪) কালো সরিষা-সামান্য পরিমাণ। ৫) চিনি-পরিমাণমত। ৬) লবণ-স্বাদমত। ৭) ধনেপাতা কুচি-পরিমাণমত। ৮) কাঁচামরিচ-পরিমাণমত। ৯) তেল-পরিমাণমত।
পদ্ধতিঃ প্রথমে সব ধরনের ডাল ধুয়ে নিতে হবে। তারপর চুলায় সিদ্ধ করে নিতে হবে, থকথকে হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। এরপর চলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে তাতে শুকনো মরিচ,আদা কুচি সরিষা ফোড়ন দিতে হবে।
এবার তাতে চিনি,লবণ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে ডাল ঢেলে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চুলা থেকে নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যাস পাঁচমেশালি ডাল রান্না হয়ে গেল। এবার পরিবেশন করুন।
4 comments
অসাধারণ ডাল ভাই আশা করি খেতেও খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে আরও এমন সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনিও আমার সাপোর্ট করবেন 😍😍😍😍
পাঁচমিশালি ডাল খেতে অনেক ভালো লাগে এটি বেশ মজাদার খাবার।