read.cash Log in
@Abir

তন্দুরি চিকেন

****তন্দুরি চিকেনঃ**** **উপকরণঃ** ১. মাঝারি মুরগী ১ টি চারভাগ করে কাটতে হবে। ২. সয়াসস ২ টেবিল চামচ। ৩. লেবুর রস ১ টেবিল চামচ। ৪. রসুন বাটা ১ টেবিল চামচ। ৫. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ। ৬. টমেটোর সস ২ টেবিল চামচ। ৭.টেস্টিং সল্ট ১ চা চামচ। ৮. লবন পরিমাণ মত। ৯. গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ। **প্রস্তুত প্রণালীঃ** সবার প্রথমে মুরগীটিকে চার টুকরো করে ধুয়ে কাটা চামচ দিয়ে কেঁচে নিই। দই ও বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে ভাল করে মেখে ২/৪ ঘন্টা মেখে রাখি। এরপর কনভেনশন ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করার পরে কনভেনশনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ ২০ - ২৫ মিনিট রান্না করি। মাঝে একবার ঘি এবং মশলার রস দিয়ে ব্রাশ করে দিতে হবে। এরপর মাইক্রো প্রুফ পাত্রে মুরগীর টুকরাগুলো দিয়ে মাইক্রো ১০০% এ ৮- ১০ মিনিট রান্না করি। এবার রান্না হয়ে গেলে গ্রিল প্রোগ্রাম এ ১০ মিনিট গ্রিল করি। গ্রিল করার আগে মুরগীর টুকরাগুলোর উপরে অল্প তেল ব্রাশ করে নিই। এরপর মাঝে মাঝে একবার করে উল্টিয়ে দিতে হবে। এরপর হয়ে গেলে নামিয়ে নিই। এরপর গরম গরম পরিবশন করুন চিকেন তন্দুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে।।।।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.